পরিবহণ শ্রমিক ও চালকদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় পরিবহণ শ্রমিক ও চালকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(ডিসেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক (উপসচিব) মুহা. আহসান হাবিবের সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম, সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান রতন, পরিবেশ অধিদপ্ত রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, শব্দ দূষণ রোধে ড্রাইভারদের পাশাপাশি পথচারী ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। তাদেরকে চলাচলের সময় দায়িত্বশীল আচরণ করতে হবে।
