পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা বুধবার জানিয়েছেন।

বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের খনি পরিদর্শক আব্দুল গনি বালোচ বলেছেন, ‘উদ্ধার অভিযান মাত্র শেষ হয়েছে।’ তিনি আরো বলেন, ‘বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন।

উদ্ধারকারী দল ১২টি মৃতদেহ উদ্ধার করেছে এবং জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ মিথেন গ্যাসের কারণে খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে বেশির ভাগ কয়লার খনিগুলো আফগান সীমান্তের কাছে অবস্থিত। সাধারণ খনিতে গ্যাস তৈরির কারণে এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights