পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব ইরানের

অনলাইন ডেস্ক

চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবে প্রতিক্রিয়া পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তেহরান।রবিবার (১০ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া সংঘাতের অবসানের জন্য ওয়াশিংটনের প্রস্তাবিত খসড়ার জবাবে একজন পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঠানো হয়েছে।

ইরানের প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু এটুকু বলা হয়েছে যে, প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, এই পর্যায়ে আলোচনা এই অঞ্চলে যুদ্ধের অবসানের বিষয়টির ওপর কেন্দ্র করে পরিচালিত হবে।

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র ইরনাকে জানিয়েছে, ইরানের প্রস্তাব অনুযায়ী, আলোচনার বর্তমান পর্যায়টি শুধুমাত্র এই অঞ্চলে শত্রুতা বন্ধের উপরই আলোকপাত করবে। উভয় পক্ষ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সর্বশেষ শান্তি প্রচেষ্টার লক্ষ্য হলো, যুদ্ধ বন্ধ করার জন্য একটি অস্থায়ী সমঝোতা স্মারক স্বাক্ষর করা। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে যান চলাচলের অনুমতি দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির মতো অমীমাংসিত বিরোধগুলোর সমাধানে সহায়তা করবে।

এদিকে ইরানের সামরিক প্রধান আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, তিনি ‘শত্রু মোকাবেলায় অভিযান অব্যাহত রাখার জন্য নতুন নির্দেশনা ও পরামর্শ’ পেয়েছেন।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, গত সপ্তাহে হরমুজ প্রণালীতে অজ্ঞাত বিমান একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রবিবার মেসাইদ বন্দরের উত্তর-পূর্বে আবুধাবি থেকে দেশটির জলসীমায় আসা একটি মালবাহী জাহাজ ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights