পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

অনলাইন ডেস্ক

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে মোটরসাইকেল ও করিমন গাড়ীর সংঘর্ষে শাহিনুর রহমান লিটন মিয়া (৪৩) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে আমিনপুর থানার নতুন বাজার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজশিক্ষক সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমান সামা মিয়ার ছেলে। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং পাবনা পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতির দায়িত্বে ছিলেন।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো একটি কাজ সেরে মোটরসাইকেল করে তিনি বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় বেপরোয়া গতির একটি করিমনের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights