পেকুয়ায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদ বিডিআর আবুর ছনখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৪০)। তিনি টৈটং ইউনিয়নের কেরনছড়ি এলাকার শাহ আলমের ছেলে। আবদুর রহমান বাকপ্রতিবন্ধী ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, আবদুর রহমান বাকপ্রতিবন্ধী হলেও লাকড়ি কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবারও গহীন পাহাড়ে লাকড়ি কুড়াতে গেলে বন্যহাতির কবলে পড়েন তিনি। এ সময় বন্যহাতি আছাড় দিয়ে তাকে হত্যা করে।
বনকর্মকর্তা জমির উদ্দিন বলেন, বিকাল তিনটার দিকে আবদুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights