পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন

অনলাইন ডেস্ক

প্রথমার্ধে পিছিয়ে পড়েও হ্যারি কেইনের ম্যাজিকে ডিআর কঙ্গোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। এ ম্যাচে জোড়া গোল করে দলকে উদ্ধারের পাশাপাশি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

কঙ্গোর বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিটে গোল করে দলকে সমতায় আনে হ্যারি কেইন। এর মাধ্যমে নিজের মোট গোলসংখ্যা ১২-তে নিয়ে যাওয়ার মাধ্যমে বিশ্বকাপে ব্রাজিলের কিংবদন্তি পেলের গোলসংখ্যার রেকর্ডের সমান অবস্থানে পৌঁছেছেন তিনি।

এর আগে গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল করার মাধ্যমে গ্যারি লিনেকারের রেকর্ড ভেঙে দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন কেইন। তিনি আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন।

ব্রাজিলের কিংবদন্তি পেলে মাত্র ১৬টিবিশ্বকাপ ম্যাচে ১২টি গোল করেছিলেন এবং তিনিই ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনটি বিশ্বকাপ শিরোপা (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে) জয় করেছেন। ইংল্যান্ডের হয়ে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে কেইন ১৯টি গোল করেছেন। তিনি ১১৭টি ম্যাচ খেলে ৮৩ গোল নিয়ে তিনি ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছেন। বিশ্বকাপে জোড়ের গোলের পর হ্যারি কেইনের গোল সংখ্যা এখন ১৩।

২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত যাত্রাপথে ছয়টি গোল করে তিনি ‘গোল্ডেন বুট’ জিতেছিলেন এবং সেই সংখ্যা স্পর্শ করতে তার আর মাত্র দুটি গোল প্রয়োজন। কঙ্গো ডিআর-এর বিপক্ষে ম্যাচটি ছিল ইংল্যান্ডের হয়ে কেইনের ১৫তম ম্যাচ। যেখানে তিনি শুরুর একাদশে ছিলেন—যা ইংল্যান্ড পুরুষ দলের কোনো আউটফিল্ড খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ। এর মধ্যে দিয়ে মাধ্যমে ক্লাব ও দেশের হয়ে চলতি মৌসুমে তার মোট গোলসংখ্যা ৭১-এ দাঁড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights