পেশাগত সাফল্যে জবির সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে: জবি উপাচার্য

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দিক থেকে সফলতা অর্জন করেছেন এমন সকল সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছেন জবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অ্যালামনাইদের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হবে। এবং দেশ এবং দেশের বাহিরে যে যেখানে সফলতা অর্জন করছেন সকলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তাদের সকল আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হবে।

উপাচার্য আরও বলেন, জবির সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশে নানা ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছেন। তাদের অর্জন বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

সম্মাননা অনুষ্ঠানটি পর্যায় ক্রমে সকল পেশাদার সাবেক জবিয়ানদের আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সম্মাননা অনুষ্ঠানটি আয়োজনে ইতিমধ্যেই জবি প্রশাসন কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights