প্রথমবারের মতো জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভোট ২৭ নভেম্বর

‎
‎রাকিব মাজহার, জবি প্রতিনিধি:
‎
‎প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎
‎বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎রোডম্যাপে বলা হয়েছে, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনের নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে। পাশাপাশি ভোটার তালিকা প্রস্তুত, খসড়া প্রকাশ, সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এরপর মনোনয়নপত্র জমাদান, বাছাই, আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
‎
‎রোডম্যাপ অনুযায়ী ভোটগ্রহণ এবং অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে ২০২৫ সালের ২৭ নভেম্বর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কার্যক্রম সংবিধি ও প্রণীত বিধিমালার আলোকে বাস্তবায়িত হবে।
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights