প্রার্থিতা হারালেন ১৭ জন

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে আরও ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পঞ্চম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানায়, পঞ্চম দিনে ১০০ জনের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭৩ জনের মনোনয়ন বৈধ, ১৭ জনের মনোনয়ন বাতিল বহাল এবং ১০ জনের মনোনয়ন স্থগিত করা হয়।

এ নিয়ে ৫ দিনে মোট ৩৮০ জনের করা আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ২৭৭ জনের মনোনয়ন মঞ্জুর হয়েছে, নামঞ্জুর হয়েছে ৮১ জনের, আর স্থগিত রয়েছে ২৩ জনের।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ইসিতে চলবে আপিল নিষ্পত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights