প্রি মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মেসির জন্মদিন আজ
♦ অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির গোল এখন সবচেয়ে বেশি। সর্বকালের সেরা ফুটবলার মেসির গোল ১৮। ১৬ গোল করে দুইয়ে মিরোস্লাভ ক্লোসা ও কিলিয়ান এমবাপ্পে।

♦ বিশ্বকাপে তিনি সর্বোচ্চ ২৮ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়েছেন। দুইয়ে জার্মানির লোথার ম্যাথিউস ২৫ ও মিরোস্লাভ ক্লোসার ২৪টি।

♦ অস্ট্রিয়ার হ্যাটট্রিক মিস করেছেন। বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি পেনাল্টি মিস করেছেন মেসি। ঘানার আসমোয়াহ জিয়ান এর আগে দুবার মিস করেছিলেন।

♦ বিশ্বকাপে পেনাল্টি মিসে সবার ওপরে মেসি। ৭ পেনাল্টিতে গোল করেছেন ৪টি ও মিস করেছেন ৩টি। হ্যারি কেইন পেনাল্টি নিয়েছেন ৬টি।

♦ বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ৬ গোল শুরুর চার বিশ্বকাপে। শেষ ১২ (৭+৫) গোল গত দুই বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে অন্তত ৫ গোল করা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। এর আগে প্রথম দুই ম্যাচে অন্তত ৫ গোল ফুটবলারের সংখ্যা ছিল চারটি।

♦ চলতি বিশ্বকাপে দুই ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ৫টি। পাঁচ গোলই মেসির এবং পাঁচটিই বাঁ পায়ে। এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ওলেগ সালেঙ্কো রাশিয়ার প্রথম ৫ গোলের সব করেছিলেন।

♦ ক্রিস্টিয়ানো রোনালদো ও ও’চোয়ার সঙ্গে মেসিও ছয়টি বিশ্বকাপ খেলছেন। যা অনন্য রেকর্ড। আর্জেন্টাইন তারকা বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করেছেন। এর আগে ছয় ম্যাচে টানা গোল করেছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জোয়ারজিনহো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights