প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। তবে অবরোধ তুলে নেওয়ায় ফের পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দুপুর ১টার কিছু সময় আগে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এর আগে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভ সমাবেশে শতাধিক অটোরিকশাচালক অংশ নেন।

চালকদের অভিযোগ, সড়কে অটোরিকশা আটক করার পর সেগুলো ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বনিম্ন ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। দরিদ্র চালকদের পক্ষে এই জরিমানা পরিশোধ করা কিংবা ডাম্পিং থেকে গাড়ি ছাড়িয়ে আনা কঠিন হয়ে পড়ে।

বিক্ষোভকারীরা, সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় সড়কে যান চলাচল। ফলে বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

অটোরিকশাচালকরা বলেন, তারা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights