ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন মাঠের বাইরের এক ঘটনায় নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া। সেভিয়ার এই প্রভাবশালী ইনফ্লুয়েন্সার জানালেন, তার টিকটক অ্যাকাউন্টটি হুট করেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এর পেছনের কারণটা যেমন অদ্ভুত, তেমনি হাস্যকর।

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ইনেস জানান, টিকটক কর্তৃপক্ষ তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। একুশ বছর বয়সী ইনেস এই ঘটনায় দারুণ বিরক্ত হয়ে বলেছিলেন, আমি রীতিমতো তেতো হয়ে গিয়েছিলাম! কিচ্ছু করতে পারছিলাম না, এমনকি নিজের প্রোফাইলও দেখতে পাচ্ছিলাম না। শেষে টিকটকের কাছে অ্যাকাউন্ট পর্যালোচনার আবেদন করার পর ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষ সেটি খুলে দেয়।

তবে এসব ঝামেলার মধ্যেই ভালোবাসার মানুষের পাশে থাকতে ভুল করেননি ইনেস। বিশ্বকাপ ফাইনালের আগে যখন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা কিছুটা অবসর পেয়েছিলেন, তখন ইনেস ও লামিনের ভাইয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তরুণ এই তারকাকে। টাইম স্কয়ারে বিশাল এক বিজ্ঞাপনের সামনে দাঁড়িয়ে নিজের প্রেমিকের ছবি দেখে ইনেসের মুখে প্রশংসাসূচক হাসি যেন সেই উত্তেজনাময় বিশ্বকাপের মাঝে এক টুকরো রোমান্টিকতার হাওয়া ছড়িয়ে দিয়েছে।

সূত্র: মার্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights