ফিলিস্তিন কর্পসের নেতৃত্বদানকারী ইরানি কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

এবার ফিলিস্তিন কর্পসের নেতৃত্বদানকারী একজন ইরানি কমান্ডারকে হত্যার দাবি করল ইসরায়েল।

শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই দাবি করেন।

তিনি বলেন, ইরানের কোম শহরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি বাহিনীর প্রবীণ কমান্ডার সাঈদ ইজাদি নিহত হয়েছেন।

তিনি ইরানের কুদস বাহিনীর ফিলিস্তিন কর্পসের নেতৃত্ব দিচ্ছিলেন।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত আইআরজিসি থেকে এ ব্যাপারে কোনও নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি।

কুদস বাহিনী ১৯৮২ সালে লেবাননে প্রতিরোধের অক্ষ নামে পরিচিত আরব মিত্রদের একটি নেটওয়ার্ক তৈরি করে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেয়। সূত্র: রয়টার্স, খালিজ টাইমস, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights