ফুটপাতে পায়ের মোজা হাতমোজা কান টুপি বেচাকেনার হিড়িক

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ প্রতি বছর শীতের গরম কাপড় সামগ্রী নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দিনাজপুরে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন তারা। ভ্রাম্যমাণ ভাবে বাশের ফ্রেম বানিয়ে শীত নিবাড়নের জন্য নিম্ন আয়ের মানুষদের মাঝে অল্প টাকায় পায়ের মোজা, হাতমোজা,কান টুপি বিক্রয়ের জন্যে। ভ্রাম্যমাণ দোকানি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধারাই কান্দি গ্রামের মৃত আলতাফ আলী প্রধানের পুত্র মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমরা অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত প্রতি বছর শীত মৌসুমে শীত বস্ত্র বিক্রয়ের জন্য আসি।

দিনাজপুরে গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা ঘন কুয়াশা হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে প্রানিকুল। একান্ত প্রয়জন ছাড়া বাড়ি থেকে মানুষ বাহির হচ্ছেনা, চরম বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা প্রচন্ড শীত থেকে সস্তি পাওয়ার জন্য ফুটপাতে বাশের ফ্রেমে সাজিয়ে রাখা অল্প টাকায়, পায়ের মৌজা, হাতমোজা, কান টুপিসহ গরম কাপর সামগ্রী কিনছেন ভ্রাম্যমাণ দোকানির কাছ থেকে রাজ মিস্ত্রী সাহাজাহান, রং মিস্ত্রী মিজান, রহিমা বেওয়া বলেন, প্রচন্ড শীতের কারণে কনো কাজ আমাদের হাতে নেই গত কয়েকদিন ধরে কনো টাকা রোজগার আমরা করতে পারিনি, অতি কষ্টেই আমাদের দিনগুলি পার হচ্ছে। একেতো রোজগার নেই তার উপর প্রচন্ড শীত ছেলে-মেয়ে নাতি-নাতনিদের নিয়ে অনেক দুশ্চিনতায় ছিলাম, অল্প টাকায় শীত পন্য কিনতে পেরে সস্তি পেলাম ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights