ফ‍্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ

পঞ্চগড় প্রতনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন কোনো ভাবেই মেনে নেবে না এনসিপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগ শেষে পঞ্চগড়ের গোল চত্বরে পথসভায় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের ফ‍্যাসিস্টদের বাংলাদেশে পুশইন করুন; আমরা বিচার করতে প্রস্তুত আছি।

এসময় দলটির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা চাঁদাবাজি করছেন তারা মনে রাখবেন আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের সে পথে যেতে হবে। সংস্কার ছাড়া আগামী নির্বাচন মেনে নেবে না এনসিপি।

হাসনাত বলেন, শিক্ষার্থীরা আবেগ নিয়ে মাঠে নেমেছিল বলে; আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে; আবেগ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

পরে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাবান্ধা পোর্ট দিয়ে প্রতিদিন অবৈধভাবে কার্যক্রম চলছে; যেটা আর হতে দেয়া যাবে না।

এসময় আগামী নির্বাচনে টাকার কাছে অন্ধ হয়ে নিজেকে বিক্রি করে না দিয়ে; পাঁচবছরের দুর্ভোগ ডেকে না আনার পরামর্শ দেন এনসিপির উত্তরাঞ্চলের এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights