বগুড়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুলু মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুলাল মিয়া নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ভাবনচুর (সরাতিস্তা) এলাকার মৃত জাফরের ছেলে।
বুধবার বেলা ১২ টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী থেকে শেরপুরের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৫ কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এর আগেও শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।
