বগুড়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার শাজাহানপুরে বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সুপার মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সুপার মাওলানা হযরত আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাস্থান শাহ সুলতান বলখী (র.) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, নগর জে. এম. ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী বিলাল বিন নওয়াব, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আক্তারুজ্জামান, আড়িয়া ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল, বিএনপি নেতা রেজাউল ফরহাদ, দেলোয়ার হোসেন, নয়মাইল বণিক সমিতি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বামুনিয়া দারুল উলুম মাদ্রাসায় আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights