বন্দর আব্বাসে বিস্ফোরণ, হরমুজ প্রণালির কেশমে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

অনলাইন ডেস্ক
ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস ও হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তবে বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো।

এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির দাবি করেন, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র, দ্বীপে আঘাত হেনেছে।

বার্তাসংস্থা ইরনার বরাতে তিনি জানান, সব হামলাই সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

এর আগে শনিবার রাতে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালায়।

পরে এর জবাবে ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

আল জাজিরা, ইরনা, আন্দুলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights