বন্দি-বিনিময় চুক্তির আওতায় পিকে হালদারকে ফেরাবে দুদক : মহাপরিচালক

অনলাইন ডেস্ক

ভারতে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদারকে বন্দি-বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, ভারতের সাথে আমাদের বন্দি-বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় পিকে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশের ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার নামে-বেনামে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে ২০২২ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের রাজারহাটের একটি হোটেল থেকে পি কে হালদারকে গ্রেফতার করে ভারতে আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা ইডি। পরে আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে গেল বছরের ডিসেম্বরের পশ্চিমবঙ্গের কারাগার থেকে জামিনে মুক্তি পান পিকে হালদার।

বাংলাদেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা দুদকের মামলায় গত বছরের অক্টোবরে পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights