বরগুনা-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

বরগুনা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মো. খলিলুর রহমান।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পার্টির বরিশাল জেলা কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মো. খলিলুর রহমান।

বাংলাদেশ প্রতিদিনকে খলিলুর রহমান বলেন, ২৬টি আসন নিয়ে ক্ষমতাসীন দলের সাথে সমঝোতা করায় এখন আমরা ভোটারদের সামনে যেতে পারছি না। ভোটাররা আমাদেরকে বিশ্বাস করেন না।
কোনো স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই আসে না, নির্বাচনে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights