বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে একটায় শেষ হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা শুরুর আগে ববির অধিভুক্ত সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণ করায় সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মে এবং ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights