বরিশালে টমটম চাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদীতে ইট ভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেওয়া অবৈধ টমটমের চাঁপায় কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন।

নিহত কিশোর মো. শাওন হোসেন (১৬) উপজেরার জালালাবাদ গ্রামের বাসিন্দা চা দোকানী মো. বেল্লাল হোসেনের ছেলে।

পরিবারের বরাতে ওসি জহিরুল আলম বলেন, উপজেলার প্রত্যন্ত নোমর হাট বাজারে চায়ের দোকানের জন্য পানি আনতে বের হয় শাওন। এ সময় উপজেলার সোনমদ্দি বাজার থেকে ইটভাটার জন্য লাকিড় নিয়ে রওনা দেয়া টমটম পিছন থেকে শাওনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চাঁপা দেয়। এতে গুরুতর আহত শাওনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘পরিবার এ বিষয়ে কোন অভিযোগ দেবে না। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights