বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে অসচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক
অনেক দিন ধরেই অভাব-অনটনের মধ্যে দিনযাপন করছেন রাজধানীর কাফরুল থানা এলাকার গৃহকর্মী সেলিনা বেগম। কর্মহীন স্বামী-সন্তানকে নিয়ে সংসারের সব দায়িত্ব তার ওপর। আর্থিক অসচ্ছলতার কারণে প্রায়ই খাবার সংকটে পড়েন তিনি। স্বামী কাজ করতে না পারায় তার পরিবারের আয়ের কোনো স্থায়ী উৎস নেই। তাই সেলিনা বেগম গৃহকর্মীর কাজ করে যা আয় করেন, তা দিয়েই টেনেটুনে সংসার চালাতে হয়।

এ পরিস্থিতিতে মঙ্গলবার বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার পক্ষ থেকে সেলিনা বেগমের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।

শুভসংঘের সদস্যরা তার হাতে চাল, ডাল, তেল, আটা ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলিনা বেগম।
বসুন্ধরা শুভসংঘ সদস্যরা জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। মহৎ উদ্যোগের মাধ্যমে সমাজের দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে বসুন্ধরা শুভসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights