বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো উন্মোচন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তাঁর কার্যালয়ের সামনে সকল শিক্ষক কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে এই লোগো উন্মোচন করেন।

পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে নতুন লোগো সর্ম্পকিত ভাবনা নিয়ে তিনি বলেন, বাউবিকে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখেই বাউবি কাজ করে যাচ্ছে। গণমানুষের মাঝে শিক্ষার আলো জ্বালাতে এবং গণতন্ত্রের বিকাশে সরকারের ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে বাউবি অনন্য ভূমিকা পালন করে চলেছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পরে, নতুন লোগো সম্বলিত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights