বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মা ও দুই সন্তানের

অনলাইন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার স্ত্রী সনিয়া বেগম (২৫), তার নয় বছর বয়সী ছেলে সালমান ও ১২ বছর বয়সী মেয়ে রেজবীনা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাকেরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পানির মধ্যে পড়ে রয়েছে। পাশে লেবু গাছ রয়েছে। প্রথমে ছেলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে রক্ষা করতে মা ও বোন গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights