বিশ্বকাপ মিশন শুরু: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শহীদির দল।

নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ :
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ :
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights