বিশ্বনাথ উপজেলা সমিতির বৃক্ষরোপণ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেট’। আজ রবিবার উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন সমিতির নেতৃবৃন্দ। সকাল ১১টায় উপজেলার শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন তারা।

বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের সভাপতি শাখাওয়াত আলী শাহী, সাবেক সভাপতি শাহ মো. মতছির আলী, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মো. মনির মিয়া, বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক শেখ মো. আজাদ, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান ফরুকী, কোষাধ্যক্ষ নুরুজ্জামান সিদ্দীকি মুক্তা, প্রকাশনা, সাহিত্য, সংস্কৃতিক সম্পাদক ও বৃক্ষরোপণ প্রকল্পের আহবায়ক ফখরুল ইসলাম, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসার সহ-সুপার সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, সিনিয়র শিক্ষক মাওলানা সুরমান মাহমুদ, সহকারি শিক্ষক মাওলানা আজিজুর রহমান, মাওলানা আল-আমিন, মাস্টার রাজীব আহমদ, সুমন আহমদ মাওলানা গুলজার হোসাইন, রাইসুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights