বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ভিসেন্ট মারা গেছেন

অনলাইন ডেস্ক

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা। ভেনেজুয়েলার নাগরিক মোরা গতকাল মঙ্গলবার মারা যান। এসময় তার বয়স হয়েছিল ১১৪ বছর।

তার মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোও এক্স পোস্ট করেছেন।

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে হুয়ান ভিসেন্টের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে রেকর্ড করা হয়। তখন তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।
হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তার ৪১ জন নাতি-নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি-নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তাঁর নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে-মেয়ে।

পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তাঁর জন্ম। মা-বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights