বীরগঞ্জে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

নিখোঁজ হওয়ার তিনদিন পর দিনাজপুরের বীরগঞ্জে ধান ক্ষেতের পাশের ডোবা থেকে মুহিবুল্লা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামে একটি ধান ক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মো. মহিবুল্লা (২) ঐ এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
পাল্টাপুর ইউপি চেয়ারম্যান তহিদুল ইসলাম জানান, শিশু মহিবুল্লাহ গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। রবিবার সকালে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবায় মধ্যে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটির পরিচয় নিশ্চিত করেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার ওসি মো.আব্দুল গফুর জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights