বৃষ্টিতে কমেছে দূষণ, ঢাকার বাতাস এখন মাঝারি মানের

অনলাইন ডেস্ক
সকালের বৃষ্টির পর ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি ফিরেছে। সোমবার বায়ুদূষণের তালিকায় রাজধানীর অবস্থান ২০তম। এদিন ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৮০, যা মাঝারি মানের হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য পাওয়া গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

১৭০ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। এ ছাড়া দূষণের তালিকায় ওপরের দিকে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বায়ুর মান ‘ভালো’। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights