ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর হালিশহরের রঙ্গিপাড়া এলাকায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে হালিশহর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত মোহাম্মদ ছায়েদুর রহমান (৫৫) চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, ছায়েদুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

জানা গেছে, রাতে ছায়েদুরের স্ত্রী নাতিকে নিয়ে ডাক্তারের কাছে যান। ওই সময় ছায়েদুর স্ত্রীকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলেন। পরে স্ত্রী বাসায় এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান।

ছায়েদুর কয়েক মাস আগে যুগ্ম পরিচালক হিসেবে পদোন্নতি পান। গতকালও তিনি অফিস করেছেন।

ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন। দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights