ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদবেদিতে সর্বস্তরের শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে ফারুকী পার্কস্থ শহীদবেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ। পরে গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

এরপর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দফতরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights