ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না: ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে চিরবিদায় দিয়েছে আওয়ামী লীগ। তারা আবারো একতরফা নির্বাচনের জন্য সকল শক্তি নিয়োগ করেছে। বর্তমানে দেশ এক ভয়ঙ্কর ক্রান্তিকাল অতিবাহিত করছে। ভয় আর শঙ্কা মানুষের পিছু নিয়েছে। সোমবার নগরীর বাকলিয়া বউবাজার এলাকায় বাকলিয়া থানা বিএনপির গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, থানা বিএনপির সি. সহ সভাপতি এম আই চৌধুরী মামুন, হাজী নবাব খান, এমরান উদ্দিন, নকিব উদ্দীন ভূইয়া, ইসমাইল বাবুল, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, ইসহাক খান, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল মিয়া, সদস্য সচিব শামিম আহমেদ প্রমূখ।
