এই নির্বাচন জনগণ মেনে নেবে না : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবারও প্রচারপত্র বিলি করেছে এবি পার্টি। বিকাল ৪টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে বিলি শুরু হয়। কাকরাইল, পল্টন ও সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি করে দলটির নেতাকর্মীরা।

প্রচারপত্র বিলির শুরুতেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম।

মেজর (অব.) মিনার বলেন, ‌‌‘ডামির এই নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন কমিশনাররাই বলেছেন, এই নির্বাচনের ফলে দেশ কী ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এই প্রহসনের নির্বাচন বন্ধ করুন। একতরফা একটি নির্বাচন করে দেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিবেন না।’

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights