ভাবিপ্রবিতে রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও রোবো-টেক ভ্যালি যৌথ উদ্যোগে রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
চতুর্থ শিল্প বিপ্লবের সময় নতুন নতুন কর্মক্ষেত্র উন্মোচিত হবে, মানবসম্পদের দক্ষতা বাড়ানোর জন্য ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। রোবো-টেক অলিম্পিয়াড ২০২৩-এ রোবটের কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়: রোবো সকার, লাইন ফলোইং রোবট, প্রজেক্ট শোকেস, আইডিয়া প্রেসেন্টেশন, আইটি কুইজ, জব ফেয়ার ইত্যাদি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মনির মোর্শেদ, অধ্যাপক ড. নার্গিস আক্তার, ড. মোঃ আবির হোসেন, সহকারী অধ্যাপক এস এম শামীম, বিকাশ কুমার পাল, মোঃ তানভির রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলায়মান, ট্রেজারার প্রফেসর ড.মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, বাংলাদেশ সরকারের এ২আই-এর প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আইসিটি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করবেন অধ্যাপক প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ ও রোবোটেক ভ্যালি আয়োজিত রোবটেক অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার এ২আই, টেকনিক্যাল পার্টনার আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, আইইবি টাঙ্গাইল সাব সেন্টার ও স্পন্সর খোলা বাজার। রোবো-টেক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রায় ৭০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights