ভোট সুষ্ঠু না হলে বেশি ক্ষতি প্রধানমন্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, কয়েক বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়, দিনের ভোট রাতে হয়।

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। টাঙ্গাইলে গতকাল কৃষক শ্রমিক জনতা লীগ জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা জোটে গিয়েছিলাম। আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম। আমি কখনো তা মনে করি না। আমরা ড. কামালের সঙ্গে ঐক্যফ্রন্টে গিয়েছিলাম। তিনি বলেন, সকালে ব্যালট পেপার যাবে বলেছেন একজন নির্বাচন কমিশনার। রাতে ব্যালট পেপার যাবে না। সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হন তাহলে সকালে গেলেও যা, রাতে গেলেও তা হবে। টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি এতে সভাপতিত্ব করেন। কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights