ভোলায় মেঘনার বাঁধে ধস, জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাসন উপজেলার বেতুয়া এলাকায় মেঘনা নদীর বাঁধের একাংশ ধসে গেছে। আজ দুপুরের দিকে বাঁধে ধস নামে। জরুরি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড ভোলা ডিভিশন -২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ রিমন ঘটনাস্থল থেকে জানান, আজ দুপুরের দিকে বেতুয়া লঞ্চঘাটের কাছে প্রশান্তি পার্ক সংলগ্ন পাউবো’র ৫৬ ও ৫৭ নম্বর পোল্ডারে বাঁধ হুমকির মুখে পড়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সময়ের মধ্যে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

রিমন আরও জানান, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদের নির্দেশনায় ২৫ জন শ্রমিক নিয়ে তারা ইমারজেন্সি জিউব্যাগ প্লেসিং এর কাজ করছেন। এখানে প্রায় পাঁচশ ব্যাগ ফেলা হবে। রাত ৯ টা পর্যন্ত দুই শতাধিক ব্যাগ ফেলা হয়েছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে বাঁধ এখন ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন পাউবো’র এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights