মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের ওপর হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট

অনলাইন ডেস্ক

ইরান মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের ওপর বড় ধরনের হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ইতোমধ্যেই সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনীতিক এবং বিভিন্ন সরকারি কর্মচারীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য মিশনেও কর্মী সংখ্যা কমিয়ে আনা হচ্ছে।

মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জয় ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো এক গোপনীয় নোটে এই আশঙ্কাজনক পরিস্থিতির কথা জানান। উক্ত সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, গোয়েন্দা সংস্থাগুলো নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়েছে যে ইরান মার্কিন কর্মীদের নিশানা করার জন্য তাদের কূটনৈতিক ও সামরিক তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সতর্ক করে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য কিছু দেশে মার্কিন নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার ছক ও পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

শুক্রবার রাতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মাধ্যমে এই গোয়েন্দা স্মারকের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights