মাগুরায় সাফজয়ী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের মাগুরার দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। তারা হলেন-সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও একই দলের সদস্য উম্মে কুলসুম।

অর্পিতা বিশ্বাসের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে। বর্তমানে বিএকেএসপিতে লেখাপড়া করছে। উম্মে কুলসুমের বাড়িও একই গ্রামে। সে বিকেএসপিতে লেখাপড়া করছে।

সোমবার জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলন কক্ষে তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ।
এ সময় মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ আব্দুল কাদের, এই কৃতি ফুটবলারদের অনুপ্রেরক ও প্রাথমিক শিক্ষা জীবনের প্রশিক্ষক গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights