মানিকগঞ্জে অজ্ঞাত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকালে ঢাকা আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান জানান, শার্ট ও লুঙ্গি পরিহিত লোকটির মরদেহ মুলজান রাস্তার দক্ষিণ পাশে পড়ে ছিল। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights