মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

নানা আয়োজনে মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আজ সকালে জেলা পরিষদ আয়োজিত মুজিব চত্ত্বরে একশত চারজন শিশু মুজিব কোর্ট পরিধান করে। এখানে শিশুরা কবিতা আবৃতি ও বক্তৃতা প্রদান করে।পরে শিশুদের নিয়ে একটি র্্যালি বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights