মাস্কের অর্থ সমবণ্টন করলে, পৃথিবীর সবাই কতো টাকা করে পাবে?

অনলাইন ডেস্ক
কল্পনা করুন তো, পৃথিবীর প্রতিটি মানুষের হাতে যদি হঠাত্‍ করে একটা মোটা অঙ্কের টাকা তুলে দেওয়া হয়, তবে কেমন হতো? অবিশ্বাস্য শোনালেও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদের পরিমাণ ঠিক সেই জায়গাটিতেই পৌঁছেছে। চাইলেই তিনি প্রত্যেক হাতেই একটা করে টাকার বান্ডেল ধরাতে পারেন!

স্পেস-এক্স-এর অভাবনীয় সাফল্যের পর মাস্ক এখন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার! তাঁর সম্পদের পরিমাণ এখন চোখ ধাঁধানো ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।

এবার একটু অঙ্ক কষে দেখা যাক। পৃথিবীজুড়ে এখন প্রায় ৮ দশমিক ৩ বিলিয়ন মানুষ। মাস্ক যদি তাঁর এই বিশাল ঐশ্বর্য বিশ্বের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে বিলিয়ে দেওয়ার মতো এক পাগলাটে সিদ্ধান্ত নিতেন, তবে কী হতো? গাণিতিক হিসেব বলছে, পৃথিবীর প্রতিটি মানুষ পেত প্রায় ১৩০ ডলারের কাছাকাছি, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকারও বেশি। ভাবুন তো, একটি মুহূর্তের সিদ্ধান্তে পৃথিবীর প্রতিটি মানুষের পকেটে চলে আসত ১৫ হাজার টাকা!

তবে বাস্তবতা হলো, এই বিপুল অর্থ দিয়ে তিনি চাইলে পুরো বিশ্বের অর্ধেক মানুষকে নতুন জীবন দিতে পারতেন। কিংবা ধরুন, বিশ্বের প্রায় ৪৬ শতাংশ মানুষের মোট সম্পদের চেয়েও বেশি অর্থ এখন একা তাঁর দখলে। এই ট্রিলিয়ন ডলারের রাজত্বে তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং তাঁর ব্যক্তিগত সম্পদ এখন অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি। এমন এক অদ্ভুত ও রোমহর্ষক পরিসংখ্যান শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights