মৃত্যুদণ্ড না দেয়ার শর্তে দায় নিতে রাজি ৯/১১ হামলার অভিযুক্তরা

অনলাইন ডেস্ক
মৃত্যুদণ্ড না দেয়ার শর্তে যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ভয়াবহ (৯/১১) হামলার পরিকল্পনার দায় মাথায় নিতে রাজি হয়েছেন তিন অভিযুক্ত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাভিকে কিউবায় মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামো বে-তে বিনা বিচারে আটক রাখা হয়েছে।

নিউইউয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে তাদের মৃত্যুদণ্ড দেয়ার দাবি করা হবে না এমন শর্তে হামলা প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সব দোষ স্বীকার করতে রাজি হয়েছেন এই তিন ব্যক্তি। এরই মধ্যে এ বিষয়ে তাদের সাথে পেন্টাগনের একটি চুক্তি হয়েছে। তবে চুক্তির শর্তগুলো এখনো প্রকাশ করা হয়নি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এদিন হামলাকারীরা যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে চালা চালায়। চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এসব ঘটনায় নিউইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। এই হামলার পরপরই বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা। আফগানিস্তান ও ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights