যাত্রাবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন সাগর হোসেন (২২), জুয়েল রানা (২০) ও রাকিবুল হক ফয়সাল ওরফে নিশাদ (১৯)। বৃহস্পতিবার (২৯ জুন) তাদেরকে আটকের বিষয়টি জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ইবনে সিনা হাসপাতালে এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজা ও এক বোতল বিদেশিমদসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights