রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়ন কর্মশালা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়েলফেয়ার ফ্যামিলির দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েলফেয়ার ফ্যামিলির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন। ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. আনোয়ার আল হকের সভাপতিত্বে রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক নুর মোহাম্মদ সিদ্দিকী, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সিএইচটি উইমেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রীজ্ঞানী চাকমা ও মো. নুরুল আবছার উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। আর বর্তমানে ডিজিটাল বাংলাদেশের পর আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর হচ্ছি। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মীর মনোবল, দক্ষতা ও সার্বিক মান উন্নয়ন সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে পার্বত্যাঞ্চলেও পিছিয়ে নেই। উন্নত প্রযুক্তি ব্যবহারে এ অঞ্চলের মানুষ অনেক এগিয়ে। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল অ্যাপসের মাধ্যমে দৈনন্দিন কাজ সহজভাবে করতে পারবে, সে লক্ষ্যে তাদের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সংস্থাটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights