রাজকুমার মিউজিক্যাল ফিল্মে মুন্না-রুশা (ভিডিও)

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম রাজকুমার। বড় আয়োজনের এই ভিডিওতে মডেল হয়েছেন মুন্না খান ও রিয়া রুশা। সিনেম্যাটিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ।

মুন্না খানের কথায় গানটিতে সুরারোপ করেছেন এফএ প্রীতম, সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। নুহূ রাজের কোরিওগ্রাফী এবং রনির ফাইট ডিরেকশনে জমজমাট ভিডিওটিতে চিত্রগ্রাহক ছিলেন সানি খান।

নতুন গান প্রসঙ্গে গানের মডেল ও গীতিকার মুন্না খান বলেন, ‌‘ঈদের জন্য বেশ পরিকল্পনা করে গানটি তৈরি করা। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
এই গান নিয়ে গানের কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ বলেন, ‘আমি সচরাচর যে ধরনের গান করি, এই গানটি একটু আলাদা। এখানে শ্রোতারা আমাকে নতুনভাবে খুঁজে পাবেন।’

গানটি মুন্না খান মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও অ্যামাজন, স্পটিফাই, রেসোসহ বিশ্বের বড় বড় অডিও-ভিডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights