রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। মঙ্গলবার (২৬ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

পানিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

কেরানীগঞ্জে সকাল ১০টায় শুভাঢ্যা খাল পুনর্খনন এবং উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কর্মসূচি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম সকাল ১১টায় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেখানে জরুরি বন্যা মোকাবিলায় চীন সরকারের অনুদান সরঞ্জাম হস্তান্তর করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার কর্মসূচি

রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিকেল ৩টায় ‘স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights