রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৪৯ মামলা
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়।
রবিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মামলার পাশাপাশি ১৪৮টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
