রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ২৫০৯ মামলা
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২৫০৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৭২১টি মামলা, ৩৩৩টি গাড়ি ডাম্পিং ও ৯০টি গাড়ি রেকার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭৮৮টি মামলা, ২০১টি গাড়ি ডাম্পিং ও ৩১টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
