রাজধানীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীর মগবাজার দিলু রোডের শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী খান (৫৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ডিএমপির পূর্ব বিভাগের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি অবসরকালীন ছুটিতে ছিলেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন। তিনি জানান, সন্ধ্যায় দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন পুলিশ সদস্য ইউসুফ আলী খানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত পুলিশ সদস্য বর্তমানে এলপিআর এ ছিলেন।

তিনি আরও জানান, যতটুক জানা গেছে, চাকরির শেষ বয়সে তিনি কানে একটু কম শুনতেন। পরিবার থেকে আরও জানা যায় মুগদা থেকে তিনি উত্তরায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। ইউসুফ বরিশাল বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন, ঢাকায় পরিবার নিয়ে মুগদা এলাকায় থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights